ফোনটা ধরুন। শুনুন ও কীভাবে আপনার হয়ে কথা বলে।
ডাক আপনার কাস্টমার লিস্টের প্রতিটা নম্বরে নিজে কল করে। আপনার ব্যবসা পড়ে বোঝে, বাংলায় স্বাভাবিকভাবে কথা বলে, প্রশ্নের উত্তর দেয়, আর কল শেষে ফলাফল লিখে রাখে। নিজে কাস্টমার সেজে একটা কল নিয়ে দেখুন।
প্রতিটা কলের শুরুতেই ও জানিয়ে দেয় যে ও একটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আর কলটা রেকর্ড হয়। কাস্টমারকে ধোঁকা দেওয়া হয় না, তাই আস্থা থাকে।
০১
কোন ব্যবসার কল শুনবেন?
ওয়েবসাইট বা ফেসবুক পেজের ঠিকানা দিন। ডাক পেজটা পড়ে নিজে বুঝে নেবে, তারপর আপনার ব্যবসার হয়ে কল করবে। এক-দুই মিনিট লাগে।
০২
কল নিন
হেডফোন থাকলে ভালো। মাইক্রোফোনের অনুমতি লাগবে। কল সর্বোচ্চ তিন মিনিট।
কলে যা করে দেখতে পারেন
- কদাম জিজ্ঞেস করুন, তারপর বলুন "অনেক বেশি"
- খজিজ্ঞেস করুন "আপনি কি মানুষ?"
- গও কথা বলার মাঝখানে থামিয়ে দিন
- ঘবলুন "এখন ব্যস্ত, বিকালে ফোন দেন"
- ঙএমন কিছু জিজ্ঞেস করুন যা ওয়েবসাইটে নেই
- চবলুন "আর ফোন দিবেন না"